ঢাকা, বুধবার ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
এইচএসসি পাসে জেলা প্রশাসনে চাকরির সুযোগ
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যশোর জেলা প্রশাসকের কার্যালয়। প্রতিষ্ঠানটি পাঁচটি পদে মোট ২৩ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা ১৮ নভেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন চলবে ১৭ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পদগুলোতে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীকে অবশ্যই যশোর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস।
আবেদনের গুরুত্বপূর্ণ তথ্য
-
প্রতিষ্ঠান: যশোর জেলা প্রশাসকের কার্যালয়
-
পদসংখ্যা: ৫টি
-
মোট নিয়োগ: ২৩ জন
-
চাকরির ধরন: অস্থায়ী
-
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
-
কর্মস্থল: যশোর জেলা
-
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস
-
বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর
-
বয়স গণনার তারিখ: ১৭ ডিসেম্বর ২০২৬
-
আবেদন শুরু: ১৮ নভেম্বর ২০২৬, সকাল ১০টা
-
আবেদনের শেষ সময়: ১৭ ডিসেম্বর ২০২৬, বিকেল ৫টা
-
আবেদন পদ্ধতি: অনলাইন
-
আবেদন ফি: ১১২ টাকা (প্রতি পদের জন্য)
আবেদনের নিয়ম ও শর্ত
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। আবেদনের সময় ৩০০×৩০০ পিক্সেল মাপের ছবি এবং ৩০০×৮০ পিক্সেল মাপের স্বাক্ষর স্ক্যান করে সংযুক্ত করতে হবে।

আবেদন ফি টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য ১১২ টাকা জমা দিতে হবে। আবেদন জমা দেওয়ার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এ ফি পরিশোধ করতে হবে। আবেদন ফি অফেরতযোগ্য।
নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। অসম্পূর্ণ আবেদনপত্রও বাতিল বলে গণ্য হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আগ্রহী প্রার্থীরা নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নির্ধারিত নিয়ম অনুসরণ করে আবেদন করতে পারবেন।