ঢাকা,  বুধবার   ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে মাদক রাখার দায়ে ৫ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১০, ১৮ নভেম্বর ২০২৬
সিরাজগঞ্জে মাদক রাখার দায়ে ৫ জনের যাবজ্জীবন
সাজাপ্রাপ্ত আসামী। ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জে পৃথক তিনটি মাদক মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দুটি মামলায় ২০ টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড এবং একটি মামলায় ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ম আদালতের বিচারক লায়লা শারমীন এই কারাদন্ড প্রদান করেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শাসচুজ্জোহা শাহানশাহ এ তথ্য নিশ্চিত করে বলেন, রায় ঘোষনার সময় দন্ডপ্রাপ্তদের মধ্যে দুজন আদালতে উপস্থিত ছিলেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, দিনাজপুর জেলার নওদাপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে গোলাম মাজুম রাসেল (২৬) ও দেবখন্ডা গ্রামের ইফাজ উদ্দিনের ছেলে মনোয়ার হোসেন (২৮), সিরাজগঞ্জ সদর উপজেলার খলিশাকুড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মাসুদ (৩৬) ও পুরান শৈলাবাড়ি গ্রামের হাছের আলীর ছেলে নুর হোসেন (৩৮) ও সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উল্লাপাড়া পশ্চিমপাড়া এলাকার মৃত রফিকের ছেলে আব্দুল মালেক (৩০)।

মামলার সুত্রে জানা যায়, ২০২৩ সালের ২৩ মার্চ যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিভিন্ন যাহবাহনে তল্লাশী চালায় পুলিশ। রাতে দিনাজপুর থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ৯৫০ পিস নেশাজাতীয় ইনজেকশন এম্পল জব্দ করা হয়। এসময় গোলাম মাজুম রাসেল ও মনোয়ার হোসেন নামে দুই যুবককে আটক করা হয়।

অপর দিকে, ২০২০ সালের ২৮ মে রাতে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে সদর উপজেলার খলিশাকুড়া ওয়াপদা বাঁধের উপর মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে। পরে সেখানে অভিযান চালিয়ে মাসুদ ও নুর হোসেন নামে দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের দেহ তল্লাশী চালিয়ে ৩০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

এদিকে, ২০১৯ সালের ১৩ জুন বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানা পুলিশের কাছে খবর আসে উল্লাপাড়া পশ্চিম কবরস্থান এলাকার একজন ব্যক্তি মাদক ক্রয়-বিক্রয় করছেন। খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হলে আব্দুল মালেক পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। পরে তার শরীর তল্লাশী চালিয়ে ৬ পোটলায় ৩০ গ্রাম হেরোইন জব্দ করে পুলিশ।

এই ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের করে পুলিশ। স্বাক্ষ্য প্রমান শেষে আদালত ৫ জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।

ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!