ঢাকা, বুধবার ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
আওয়ামী লীগের রাজনৈতিক পুনরুত্থান হবে না: আবিদুল
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে কড়া বক্তব্য দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘তোদের খুনি হাসিনা ফিরবে না। না মানে না। গণহত্যাকারীদের রাজনৈতিক পুনরুত্থান হবে না। ডিসেম্বর শেষে সেটাই প্রমাণিত হবে।’
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।
পোস্টে আবিদুল ইসলাম খান লেখেন, যখন পুরো রাষ্ট্র আওয়ামী সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে ছিল, তখনই শেখ হাসিনা হেলিকপ্টারে করে পালিয়েছিলেন। এখন জনগণ ক্ষমতায়। জনগণ চাইলে একদিনেই নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের ধুলোয় মিশিয়ে দিতে পারে।
তিনি আরও লেখেন, গণহত্যার বিচার নিশ্চিত হবে এবং অভিযুক্তরা শাস্তির মুখোমুখি হবে। এটাই তাদের নিয়তি বলে মন্তব্য করেন তিনি।
দেশব্যাপী আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে আবিদুল বলেন, আর একবিন্দুও ছাড় দেওয়া হবে না।
পোস্টে তিনি আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করে লেখেন, ‘কুকুরকে কুকুরের মতোই ডিল করতে হবে। বিএনপি তার সাংগঠনিক শক্তি প্রদর্শনে সর্বদা প্রস্তুত। ওয়েট অ্যান্ড সি!’