ঢাকা,  শনিবার   ০৩ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিল্প ও সাহিত্য ]

নদী নিজ জলে

দীপু মাহমুদ
প্রকাশিত: ১০:৪৯, ৩ অক্টোবর ২০২৬
নদী নিজ জলে
ডুবে যেতে যেতে পৌঁছে যাব অন্ধকারে, শীতল নীরবতা যেখানে একা খেলা করে,...

বাতাস জানালার কপাট নাড়িয়ে যায়
মনে হয় আমারই দীর্ঘশ্বাস।
পথ হারিয়ে ফেলেছি কবে ছায়াঘেরা বারান্দায়,
রাতের অন্ধকারে গহিন শূন্যতা নেমে আসে রোজ,
শূন্যতা আমাকে ঘিরে ধরে মায়াবী চাদরের মতো। 

আমি আর সূর্যকে ডাকি না,
আলোর সঙ্গে আমার কথা হয় না।
মাথা রাখার উষ্ণ কাঁধ খুঁজে পাই না,
শূন্যতা কেবল নীরবে ডালপালা ছড়ায়। 

Advertisement

শহর ঘুমিয়ে পড়ে,
তবু আমার চোখ জেগে থাকে
ক্ষয়ে যাওয়া পাহাড়ের মতো একা।
নদী যেন নিজ জলে ডুবে যায় নিঃশব্দে। 

ডুবে যেতে যেতে পৌঁছে যাব অন্ধকারে,
শীতল নীরবতা যেখানে একা খেলা করে,
আর মাটি থেকে বেরিয়ে আসে ছোটবেলার
ধানদুব্বো আর বৃষ্টিভেজা সোঁদা মাটির সুবাস।  

ডেইলি-বাংলাদেশ/এসএমএম
লিংক সফলভাবে কপি হয়েছে!