[ শিল্প ও সাহিত্য ]
ক্ষুধার্ত কবি
পৃথিবী কি জাগবে নাকি পতন হবে যাই হোক আমি কবি বটেই , ক্ষুধার টেবিলে বসে দুটোকেই কবিতা বানিয়ে খাবো
আমি কবি বটেই
আমার আহার্য ভিন্ন শাক মাংসের বাইরে
রাত্রির নোনা অন্ধকার
চিবিয়ে খাই ঋতুর হাড়
ভেঙ্গে পড়া ধ্বংসস্তূপের সাম্রাজ্য।
আমি ক্লোরোফিলে দাঁত মাজি
পাতার শিরায় রেখে আসি ক্ষুধার স্বাদ
আমি খেয়ে ফেলি পৃথিবীর উত্থান পতন।
পর্বতের অহংকার
সমুদ্রের দীর্ঘশ্বাস
জানালায় আটকে থাকা শেষ সূর্য টুকু।
ক্ষুধা পেলে লবণ মাখিয়ে খেয়ে নিই আমার জন্মের অর্ধেক গল্প।
কেউ বলে মানুষ বাঁচে অন্নে
আমি বলি মানুষ বাঁচে নামহীন ক্ষুধায়।
.png)
শুষে নিই দুপুরের রোদ
তারপর এক চিমটি রোদ জিভের নিচে রেখে গুণতে থাকি পৃথিবীর নাড়ি।
পৃথিবী কি জাগবে
নাকি পতন হবে
যাই হোক
আমি কবি বটেই ,
ক্ষুধার টেবিলে বসে দুটোকেই কবিতা বানিয়ে খাবো।
ডেইলি-বাংলাদেশ/এসএমএম
খবরটি শেয়ার করুন:
শিল্প ও সাহিত্য আরও খবর
সব দেখুন
লিংক সফলভাবে কপি হয়েছে!