পরীমণি শিউলি ফুলের খোঁজে, ভক্তদের চোখে তিনিই শিউলি
শিউলি ফুলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে ভক্তদের কাছ থেকেই ফুলের সঙ্গে তুলনা পেলেন ঢালিউড অভিনেত্রী পরীমণি। শরতের স্নিগ্ধতা মাখা এই ফুলের সন্ধানে বের হওয়ার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানাতেই অভিনেত্রীকে ঘিরে মেতে উঠেছেন তার অনুরাগীরা।
সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পরীমণি লিখেছেন, ‘শিউলি ফুলের খোঁজে যাই…’। ছোট্ট এই বাক্যের সঙ্গে ফুল, পরী ও ভালোবাসার ইমোজিও জুড়ে দিয়েছেন তিনি। শরতের চেনা ফুলটিকে ঘিরে অভিনেত্রীর এমন ভালো লাগার প্রকাশ নজর কেড়েছে ভক্তদের।
তবে পরীমণির পোস্টে শিউলি ফুলের খোঁজের চেয়ে বেশি আলোচনায় এসেছে তাকে নিয়ে ভক্তদের মিষ্টি মন্তব্য। অনেকেই প্রিয় অভিনেত্রীকে শিউলি ফুলের সঙ্গে তুলনা করেছেন। একজন মন্তব্য করেছেন, ‘সে জানেও না যে সেও একটা শিউলি ফুল।’ আরেকজন লিখেছেন, ‘কি দরকার? তুমি তো নিজেই শিউলিফুল।’ অন্য এক ভক্তের কথায়, ‘ফুল ফুলকে খুঁজে।’
শিউলি ফুলের প্রতি ভালো লাগা থেকে করা পরীমণির এই ছোট্ট পোস্টই ভক্তদের মন্তব্যে পেয়েছে অন্যরকম রূপ। শরতের ফুলের সৌন্দর্য আর প্রিয় তারকার প্রতি অনুরাগ মিলিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে এক মিষ্টি বাতাস।