নাটোরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালন
‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সামনে থেকে একটি র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূণরায় জেলা প্রশাসকের কার্যালয় সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সুমনী আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক আসমা খাতুন, জেলা সমাজসেবা উপ-পরিচালক নূর মোহাম্মদ, জেলা প্রশাসকের সিনিয়র সহকারী কমিশনার আবিদা সিফাত, এনজিও আলো নির্বাহী পরিচালক শামীম লাইজু নীলা,উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ভক্ত প্রসাদ দাসসহ গণমাধ্যমকর্মী, বিভিন্ন উপজেলা পর্যায়ের প্রতিবন্ধীরা।
আলোচনা শেষে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়।