ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

জীবননগরে নিখোঁজ ব্যক্তির মস্তকবিহীন গলাকাটা মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৪, ১৯ অক্টোবর ২০২৬
জীবননগরে নিখোঁজ ব্যক্তির মস্তকবিহীন গলাকাটা মরদেহ উদ্ধার
চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজ ব্যক্তির মস্তকবিহীন গলাকাটা মরদেহ। ছবি- ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গার জীবননগরে পাঁচ দিন নিখোঁজ থাকার পর চান্দ আলী নামে এক ভ্যানচালকের মস্তকবিহীন গলাকাটা পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে নিখোঁজ রয়েছে তাঁর ব্যাটারিচালিত ভ্যানটি।

সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শাহাপুর পুলিশ ক্যাম্পের অদূরে কোটচাঁদপুর সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত চান্দ আলী জীবননগর উপজেলার হাসাদাহ গ্রামের বালিগর্ত পাড়ার মৃত জোনাব আলীর ছেলে।

পরিবারের দাবি, পাঁচ দিন আগে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন চান্দ আলী। প্রাথমিকভাবে ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

ডেইলি-বাংলাদেশ/চুয়াডাঙ্গা
লিংক সফলভাবে কপি হয়েছে!