ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পলাশে নিখোঁজের ৩ দিন পর নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৮, ২৪ ফেব্রুয়ারি ২০২২
পলাশে নিখোঁজের ৩ দিন পর নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার
পলাশ উপজেলায় নিখোঁজের তিনদিন পর কবির হোসেন নামে এক নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার। ছবি: ডেইলি বাংলাদেশ

নরসিংদীর পলাশ উপজেলায় নিখোঁজের তিনদিন পর কবির হোসেন নামে এক নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর একটার দিকে ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক এলাকার একটি ভবনের পেছন থেকে ওই নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত কবির হোসেন ঘোড়াশাল পৌর এলাকার গড়পাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক এলাকায় একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের ড্রেন নির্মাণ শ্রমিকের কাজ করতেন। 

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, গত মঙ্গলবার সকালে কবির হোসেন কাজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন তার কোনো খোঁজ না পেয়ে বৃহস্পতিবার সকালে তার স্ত্রী শ্যামলী পলাশ থানায় কবিরের নিখোঁজের ব্যাপারে একটি জিডি করেন।

Advertisement

এদিকে জিডির ৩ ঘণ্টা পর দুপুর ১২টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক এলাকার ভবনের পাশে একটি পরিত্যক্ত ঝোপে কবির হোসেনের লাশ পড়ে থাকতে দেখে নিরাপত্তাকর্মীরা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়। 

কবির হোসেনের একটি হাত ভাঙা পাওয়া যায়, কোনো আঘাতের চিহ্ন এখন পর্যন্ত পাওয়া যায়নি। 

পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াস জানান, সকালে পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছিল। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: নরসিংদী
লিংক সফলভাবে কপি হয়েছে!