ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

ডিএমপিতে ৯ সহকারী পুলিশ কমিশনার পদে রদবদল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৫২, ১৯ অক্টোবর ২০২৬
ডিএমপিতে ৯ সহকারী পুলিশ কমিশনার পদে রদবদল
ছবি- সংগ্রহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার ৯ জন কর্মকর্তাকে নতুন বিভাগে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ নির্দেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

রোববার ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশ অনুযায়ী, বদলিকৃত কর্মকর্তাদের ট্রাফিক, প্রশাসন, অপারেশনসহ ডিএমপির গুরুত্বপূর্ণ বিভিন্ন বিভাগে পদায়ন করা হয়েছে। আদেশে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এই রদবদল অবিলম্বে কার্যকর হবে।

একই বিজ্ঞপ্তিতে সহকারী পুলিশ কমিশনার মো. শামসুল আলম খানের পূর্বে জারি করা একটি বদলির আদেশ বাতিল করার কথা জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!