ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

ক্যানসার চিকিৎসায় যাবে বাজেটের বড় অংশ: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৯, ১৯ অক্টোবর ২০২৬
ক্যানসার চিকিৎসায় যাবে বাজেটের বড় অংশ: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

দেশের স্বাস্থ্য খাতের বাজেটের একটি বড় অংশ ক্যানসার রোগীদের চিকিৎসায় ব্যয় করা হবে বলে ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘ন্যাশনাল ক্যানসার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ক্যানসার রোগীদের চিকিৎসাসেবা সহজ করতে ক্যানসার শনাক্তকরণ ও চিকিৎসার প্রয়োজনীয় মেশিন দ্রুততম সময়ে স্থাপন করা হবে এবং এর অপসারণে কোনো দীর্ঘসূত্রিতা বরদাস্ত করা হবে না। এছাড়া এই ধরনের চিকিৎসাসামগ্রী বা মেশিন আমদানিতে যাতে কোনো শুল্ক দিতে না হয়, সে জন্য তা শুল্কমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। সরকার ক্যানসার প্রতিরোধ এবং চিকিৎসায় সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করবে বলেও জানান তিনি।

বিগত ১৭ বছরের ফ্যাসিবাদের কারণে দেশের স্বাস্থ্য খাত চরমভাবে ক্ষতিগ্রস্ত ও পিছিয়ে পড়েছে মন্তব্য করে মন্ত্রী কঠোর হুশিয়ারি দিয়ে বলেন, চিকিৎসাসেবা বা স্বাস্থ্য খাতের দায়িত্বে অবহেলা কিংবা কোনো ধরনের গাফিলতি মেনে নেওয়া হবে না। দায়িত্বে অবহেলার প্রমাণ পেলেই সংশ্লিষ্টদের চাকরি থেকে বরখাস্ত করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!