[ দেশজুড়ে ]
হবিগঞ্জে মোটরসাইকেল চাপায় স্কুলছাত্র নিহত
হোসাইনের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্বজনসহ তার খেলার সাথীরা হাসপাতালে এসে ভিড় জমায়। এ সময় তারা কান্নায় ভেঙে পড়েন। ছবি: ডেইলি বাংলাদেশ
হবিগঞ্জ সদর উপজেলার দরিয়াপুর এলাকায় মোটরসাইকেল চাপায় হোসাইন মিয়া নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার দুপুরে দরিয়াপুর এলাকার আরঘন কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হোসাইন মিয়া ওই গ্রামের নুর আলম মিয়ার পুত্র। হোসাইন স্থানীয় হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) মো. মাসুক আলী জানান, হোসাইন মিয়া স্কুল থেকে বাড়ি ফেরার পথে ঐ কোম্পানির সামনে পৌছলে হবিগঞ্জ শহরগামী একটি দ্রুতগতির মোটরসাইকেল নিচে চাপা পড়ে। এতে সে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, হোসাইনের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্বজনসহ তার খেলার সাথীরা হাসপাতালে এসে ভিড় জমায়। এ সময় তারা কান্নায় ভেঙে পড়েন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!