[ দেশজুড়ে ]
হবিগঞ্জে কুখ্যাত ডাকাত জুয়েল গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কুখ্যাত ডাকাত জুয়েল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোররাতে বানিয়াচং থানার একদল পুলিশ নতুন বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার জুয়েল মিয়া বানিয়াচং সদরের দোয়াখানি মহল্লার মৃত আব্দুল্লাহ মিয়ার ছেলে।
আরো পড়ুন: বাবার বাড়ি যাওয়া হলো না রাজিয়ার, পথেই হলেন লাশ
.png)
বানিয়াচং থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন জানান, গত ২০ ফেব্রুয়ারি রাতে হবিগঞ্জ-বানিয়াচং সড়কের শুটকি ব্রিজ এলাকায় ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকার আলু ব্যবসায়ী হাফিজুর রহমান ও তার ম্যানেজার বিক্রম শুক্ল বৈধকে মারধর করে নগদ টাকাসহ যাবতীয় মালামাল লুট করে নেয়। এ ঘটনায় দায়ের করা ডাকাতি মামলার আসামি হলেন জুয়েল।
ওসি আরো বলেন, শুধু এ ঘটনা নয়, তার বিরুদ্ধে আরো কয়েকটি ডাকাতির মামলা রয়েছে। বুধবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!