ঠিক তেমনি একটি ঘটনা ঘটেছে ভারতের হওড়ার বেলিলিয়াস রোডে। একদল ডাকাত প্রায় এক কোটি টাকা ডাকাতি করে গাড়িতে চড়ে পালানোর চেষ্টা করেন।
তবে রাস্তায় যানজটে গাড়ি আটকে পড়ে। উপায় খুঁজে না পেয়ে, চার ডাকাত দিনেদুপুরে পিস্তল উঁচিয়ে দৌঁড়ায়। আর সেই দৌঁড়ানোর ভিডিও রাস্তার পাশে থাকা সিসি ক্যামেরায় ধরা পড়েছে।
.png)
দেশটির পুলিশ সুত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টায় বেলিলিয়াস রোডে একটি লোহার দোকান থেকে এক কোটি টাকা ডাকাতি করে পালান ডাকাতরা। এ ঘটনা দোকানদার পুলিশকে জানায়, পরে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ দেখে ডাকাতদের চিহ্নিত করে।
আরো পড়ুন>>> চাকরি না পেয়ে ফুচকা বিক্রি করছেন এমএ পাস তরুণী!
দোকান মালিক দিলীপ বর্মারের দাবি, সকাল ১০টায় দোকানের সামনে চার যুবক উপস্থিত হয়। তাদের মধ্যে তিনজন দোকানে ঢুকে নিজ মূর্তি ধারণ করে। দিলীপের অভিযোগ, প্রথমে তার হাত-পা বেঁধে ফেলে তিন যুবক। এরপর আগ্নেয়াস্ত্র এবং বোমা দেখিয়ে তারা প্রায় এক কোটি টাকা ডাকাতি করে।
সূত্র জানায়, ডাকাতরা পালানোর দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পড়ে। পুলিশ জানতে পেরেছে, হাওড়া ময়দান থেকে ডাকাতরা গাড়ি ভাড়া করে এসেছিল। ঐ সময় গাড়িতে পাঁচজন ছিল। এর মধ্যে একজন মাঝপথে নেমে যায়। সিসি ক্যামেরায় আরো দেখা গেছে, ডাকাতি করে পালানোর সময় যানজটে গাড়িটি আটকে যায়।
সেই সময় গাড়ি থেকে বেরিয়ে পিস্তল দেখিয়ে পালায় ঐ চার ডাকাত। এ ঘটনায় পুলিশ গাড়ি চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। সূত্র: আনন্দবাজার