ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৫ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৯, ২৭ জানুয়ারি ২০২২
ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৫ রোহিঙ্গা আটক
অস্ত্রসহ ৫ রোহিঙ্গা আটক- ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবির থেকে দেশীয় অস্ত্রসহ পাঁচ রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। মূলত তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানিয়েছেন এপিবিএন এর সদস্যরা।

বৃহস্পতিবার রাত ২টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- বালুখালী ১৮ নম্বর ক্যাম্পের আব্দুল আমিনের ছেলে জামাল হোসেন, মোহাম্মদ আলীর ছেলে ওমর, আব্দুল রশীদের ছেলে ফয়েজ আহমেদ, আব্দুল হাশিমের ছেলে কামাল নাছের ও আব্দুল আমিনের ছেলে কামাল।

Advertisement

আরো পড়ুন: ভুয়া গ্রেফতারি পরোয়ানায় জামাই-শ্বশুরের ২২ দিন কারাবাস

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন। তিনি বলেন, রাতে ক্যাম্পে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে ডাকাতদল- এমন খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৫ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটককৃতদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে, জেলার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ছয় খুনের মামলার অন্যতম আসামি আব্দুল মালেককে গ্রেফতার করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গত ২৫ জানুয়ারি এ তথ্য নিশ্চিত করেন ৮ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন। তবে এর আগে ১৮ জানুয়ারি রাতে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!