ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অপহরণের সাড়ে ছয় ঘণ্টা পর রোহিঙ্গা কিশোর উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১১, ২১ জানুয়ারি ২০২২
অপহরণের সাড়ে ছয় ঘণ্টা পর রোহিঙ্গা কিশোর উদ্ধার
টেকনাফের নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্প এলাকা থেকে অপহরণের সাড়ে ছয় ঘণ্টা পর অপহৃত রোহিঙ্গা কিশোর উদ্ধার। ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্প এলাকা থেকে অপহরণের সাড়ে ছয় ঘণ্টা পর অপহৃত রোহিঙ্গা কিশোর মো. রিদওয়ানকে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বৃহস্পতিবার রাতে হ্নীলা ইউপি ঐ ক্যাম্প সংলগ্ন পাহাড়ের ঢাল থেকে তাকে উদ্ধার করা হয়। অপহৃত কিশোর একই ক্যাম্পের ব্লক আই/৪, এফসিএন ২৭১৬৯৬ বাসিন্দা জকির আহমদের ছেলে।

শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম।

Advertisement

আরো পড়ুন >>> ঘোড়া দিয়ে হালচাষের বিরল দৃশ্য! 

তিনি বলেন, বৃহস্পতিবার বিকেলে নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পের ব্লক-আই/৪, এফসিএন-২৭১৬৯৬ বাসিন্দা জকির আহমদের ছেলে মো. রিদওয়ানকে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা তার ঘর থেকে ডেকে নিয়ে অপহরণ করে। বিষয়টি স্বজনেরা এপিবিএনকে অবহিত করেন।

ঘটনার পর থেকে নয়াপাড়া ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশের একটিদল বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে রাত সাড়ে ৯টার দিকে ক্যাম্পের ব্লক-আই সংলগ্ন নূরানীপাড়া পাহাড়ের ঢাল থেকে সুস্থ অবস্থায় অপহৃত ঐ কিশোরকে উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ভিকটিমকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!