ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে বাসচাপায় সিএনজির ২ যাত্রী নিহত

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৭, ১৪ জানুয়ারি ২০২২
কক্সবাজারে বাসচাপায় সিএনজির ২ যাত্রী নিহত
যাত্রীবাহী বাসের চাপায় সিএনজির চালকসহ ২ জন নিহত। ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের ঈদগাঁওতে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর দুজন। আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

শুক্রবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও উপজেলার সদর ইউপির চান্দেরঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

আরো পড়ুন >>> তেঁতুলিয়ায় ৪ দিনের ব্যবধানে ফের সর্বনিম্ন তাপমাত্রা 
 
নিহতদের একজন অটোরিকশা চালক এবং অপরজন যাত্রী ছানোয়ারা বেগম (৪০)। নিহত নারীর বাড়ি চকরিয়া উপজেলার খুটাখালী এলাকায়। আহত তসলিমা আক্তার ও শফিকুর রহমানও একই এলাকার বলে জানা গেছে। তারা কক্সবাজার শহর থেকে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। 

Advertisement

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ঈদগাঁও সদর ইউপির চান্দেরঘোনায় বান্দরবানগামী পূরবী পরিবহন সার্ভিসের একটি বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দেয় এবং সড়কে পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনাস্থলে অটোরিকশা চালক ও গাড়িটির একজন নারী যাত্রী নিহত হন। এ ছাড়া আহত হয়েছেন অটোরিকশার দুজন যাত্রী। তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

তিনি আরো বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি দমকল বাহিনীর সহায়তায় উদ্ধার করা হয়েছে। নিহতদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!