দিনদুপুরে রডের গাড়ি থামিয়ে ডাকাতি, রক্তমাখা ছোরাসহ আটক ৬
চট্টগ্রাম নগরীর সদরঘাটে রডবাহী ট্রাকে ডাকাতির অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি রক্তমাখা ছোরা উদ্ধার করা হয়।
আটকরা হলেন- মো. তোরাব ফকির, নুর নবী সাকিব, মো. রাতুল, মো. পারভেজ, মো. ইমন ও মো.শাকিল।
সদরঘাট থানার ওসি মো. সাখাওয়াত হোসেন বলেন, সোমবার বেলা ১২টার দিকে সদরঘাট এলাকা থেকে ৪০০ কেজি রড নিয়ে সীতাকুণ্ড যাওয়ার পথে নারিকেল তলা এলাকায় একটি ট্রাককে আটকায় একদল ডাকাত। ওই সময় তারা ট্রাকে থাকা নিরাপত্তাকর্মী ও চালক-হেলপারকে মারধর করে রড নিয়ে পালিয়ে যায়। অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে দুটি রক্তমাখা ছোরা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
.png)
আরো পড়ুন: যার জন্য প্রদীপের সম্পদের পাহাড়, দুর্দিনে সেই স্ত্রী কোথায়
অন্যদিকে, সীতাকুণ্ডে একটি পুরাতন জাহাজ ভাঙার কারখানায় কাজ করার সময় মো. আরিফুল ইসলাম নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন এলাকার কবির স্টিল নামে একটি কারখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফুল একই ইউনিয়নের বার আউলিয়া এলাকার রুহুল আমিনের ছেলে।
জানা গেছে, জাহাজটিতে লোহার প্লেট কাটছিলেন আরিফুল। একপর্যায়ে একটি বড় প্লেট গায়ে এসে পড়লে মাথা ও পিঠে গুরুতর আঘাতপ্রাপ্ত হন তিনি। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।