ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

রাবিতে বৃহত্তর চট্টগ্রাম ছাত্র সমিতির নেতৃত্বে রাফসান-অভি 

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ২০:১২, ৩১ জানুয়ারি ২০২২
রাবিতে বৃহত্তর চট্টগ্রাম ছাত্র সমিতির নেতৃত্বে রাফসান-অভি 
সভাপতি জাওয়াদ মাহমুদ রাফসান এবং সাধারণ সম্পাদক অভিক দত্ত অভি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘বৃহত্তর চট্টগ্রাম ছাত্র সমিতি’ নতুন কমিটি ঘোষণা করেছে। কমিটিতে ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউডের (আইবিএ) দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী জাওয়াদ মাহমুদ রাফসানকে সভাপতি এবং ফাইন্যান্স বিভাগের ২২তম ব্যাচের শিক্ষার্থী অভিক দত্ত অভিকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সোমবার (৩১ জানুয়ারি) সংগঠন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

আরো পড়ুন: রাবিতে পাঁচ দিনে শনাক্ত ৩১১

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন (ভারপ্রাপ্ত) সভাপতি এবং সাধারণ সম্পাদকের উপর অর্পিত দায়িত্ব চূড়ান্ত নির্বাচন হওয়ার পূর্ব পর্যন্ত থাকবে। তারা এই সময়ে সমিতির সব কার্যক্রম চলমান রাখা এবং সম্ভাব্য সল্প সময়ে সমিতির নির্বাচন আয়োজন করবে। সভাপতি, সাধারণ সম্পাদক ও মেন্টর মিলে উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ করে সমিতির নির্বাচনের আয়োজন করবে। 

আরো বলা হয়েছে, গতকাল রোববার (৩০ জানুয়ারি) সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ মঈনুদ্দিন সালেহ এই নতুন কমিটির ঘোষণা করেন।

প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৯৯১ সালে ‘বৃহত্তর চট্টগ্রাম ছাত্র সমিতি’ যাত্রা  শুরু করে।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!