[ শিক্ষা ]
রাবিতে আরো ৬০ জনের করোনা শনাক্ত
ফাইল ছবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন করে আরো ৬০ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এই নিয়ে বিশ্ববিদ্যালয়ে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৩৭৯ জনে।
বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের পরিচালক ড. তবিবুর রহমান প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো পড়ুন: নমুনা পরীক্ষার অর্ধেকই করোনা পজিটিভ
.png)
তিনি বলেন, আজ (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে পিসিআর ল্যাব টেস্টের জন্য সর্বমোট ৭৬টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষায় ৬০টি নমুনার পজেটিভ রিপোর্ট আসে।
প্রসঙ্গত, এর আগে গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে সংগৃহীত ৯০টি নমুনা পরীক্ষায় ৭১ জনের করোনা শনাক্ত করা হয়।
ডেইলি-বাংলাদেশ/জেডএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!