ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

রামেকে একদিনে রেকর্ড করোনা শনাক্ত, মৃত্যু ২

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৭, ২৮ জানুয়ারি ২০২২
রামেকে একদিনে রেকর্ড করোনা শনাক্ত, মৃত্যু ২
ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় একজন ও উপসর্গ নিয়ে একজন মারা গেছেন।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি জানান, রামেক করোনা ইউনিটে দুজনের মৃত্যু হয়েছে। তারা কুষ্টিয়া ও পাবনা জেলার বাসিন্দা। তাদের বয়স ১১ থেকে ৩০ বছরের মধ্যে। করোনা শনাক্তের পর থেকে তারা হাসপাতালের ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।

Advertisement

শামীম ইয়াজদানী আরো জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে মারা যাওয়া দুই ব্যক্তির মরদেহ স্বাস্থ্যবিধি মেনে দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে ৪৬১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৪৫ নমুনায় মিলেছে করোনাভাইরাস। নমুনা পরীক্ষার হিসেবে শনাক্তের হার ৭৪ দশমিক ৮৪ শতাংশ। যা গতকাল ছিল ৬০ দশমিক ৩৯ শতাংশ।

অন্যদিকে, ১০৪ শয্যার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৪৯ জন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর ভর্তি রয়েছেন ২৮ জন ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৮ জন। করোনা ধরা পড়েনি এমন ভর্তি রয়েছেন তিনজন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন আটজন। এদিন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১০ জন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!