রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনার উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। করোনা উপসর্গ নিয়ে তিনি হাসপাতালের ২৯/৩০ ওয়ার্ডে ভর্তি ছিলেন।
এদিকে, ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে বুধবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৪৯ জন। একদিন আগেও এ সংখ্যা ছিল ৪৩ জন। বর্তমানে রাজশাহীর ২৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ছয়জন, নওগাঁর তিনজন, নাটোরের দুজন, পাবনার তিনজন, কুষ্টিয়ার তিনজন, সিরাজগঞ্জের একজন, ঝিনাইদহের একজন ও মেহেরপুরের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
.png)
হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৩৪ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৩ জন। করোনা ধরা পড়েনি ভর্তি দুজন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন আটজন। এ একদিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন আটজন।
মঙ্গলবার রামেক হাসপাতাল ল্যাবে ১৭৯ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনা ধরা পড়েছে ১১৭ জনের। একই দিনে রামেক ল্যাবে ৪৬২ জনের নমুনা পরীক্ষায় ২৪০ জনের করোনা ধরা পড়েছে। এর মধ্যে রাজশাহীর ৪০৮ জনের নমুনা পরীক্ষায় ২২৭ জনের করোনা ধরা পড়েছে। করোনা শনাক্তের হার ৫৮ দশমিক ৬০ শতাংশ।
এছাড়া চাঁপাইনবাগঞ্জের ৫২ জনের নমুনা পরীক্ষায় ১২ জনের করোনা ধরা পড়েছে। করোনা শনাক্তের হার। ২৩ দশমিক ০৭ শতাংশ। এছাড়া জয়পুরহাটের ২টি নমুনা পরীক্ষায় একজনের করোনা ধরা পড়েছে।