ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

রাজশাহীতে মৃত্যু কম, শনাক্ত বেশি

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৯, ২৩ জানুয়ারি ২০২২
রাজশাহীতে মৃত্যু কম, শনাক্ত বেশি
ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে করোনায় কেউ মারা যাননি।

শনিবার সকাল ৯টা থেকে রোববার সকাল ৯টার মধ্যে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি জানান, ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে তিনি হাসপাতালে এসেছিলেন।

Advertisement

এদিকে, ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে রোববার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৪২ জন। একদিন আগেও এ সংখ্যা ছিল ৪৩ জন। বর্তমানে রাজশাহীর ২৪ জন, চাঁপাইনবাবগঞ্জের চারজন, নওগাঁর তিনজন, নাটোরের একজন, পাবনার পাঁচজন, কুষ্টিয়ার তিনজন, চুয়াডাঙ্গার একজন ও জয়পুরহাটের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৩০ জন। একদিন আগেও এ সংখ্যা ছিল ৩০ জন। হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১০ জন। করোনা ধরা পড়েনি ভর্তি দুজনের। এছাড়া ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন তিনজন। এ একদিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১২ জন রোগী।

এদিকে, শনিবার রামেক হাসপাতাল ল্যাবে ৯১ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ৩৯ জনের করোনা ধরা পড়েছে। একই দিনে রামেক ল্যাবে ২৭৮ জনের নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে ৮৮ জনের। এদিন করোনা শনাক্তের হার রাজশাহীতে ৪৪ দশমিক ১৯ এবং নাটোরে ৫ দশমিক ৮৮ শতাংশ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!