ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

রাজশাহীতে করোনা শনাক্তের রেকর্ড

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৪, ২০ জানুয়ারি ২০২২
রাজশাহীতে করোনা শনাক্তের রেকর্ড
ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময় ১৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী। মৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।

রামেক পরিচালক জানান, ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে মারা গেছেন একজন। এদিকে, ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৪৩ জন। একদিন আগেও এ সংখ্যা ছিল ৪৩ জন।

Advertisement

বর্তমানে রাজশাহীর ২৪ জন, চাঁপাইনবাবগঞ্জের সাতজন, নওগাঁর চারজন, নাটোরের দুজন, পাবনার তিনজন ও কুষ্টিয়ার তিনজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ২৬ জন। একদিন আগেও এ সংখ্যা ছিল ২৬ জন। হাসপাতলে করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১২ জন। করোনা ধরা পড়েনি ভর্তি পাঁচজনের। এছাড়া ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন তিনজন। একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাতজন।

এদিকে, রেকর্ড করোনা শনাক্তের দিনে রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে তিনি মারা যান। মারা যাওয়া রোগীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। এর বাইরে হাসপাতালের করোনা ইউনিটে রোগী মৃত্যুর খবর নেই।

এছাড়া বুধবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ল্যাবে ৯৪ জনের করোনার নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ৪১ জনের করোনা ধরা পড়েছে। একই দিনে রামেক ল্যাবে ২৮১ নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে ৯৭ জনের।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!