ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহীতে ৫৭ ধারায় যুবকের সাত বছরের কারাদণ্ড

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৮, ৯ জানুয়ারি ২০২২
রাজশাহীতে ৫৭ ধারায় যুবকের সাত বছরের কারাদণ্ড
সাইবার ট্রাইব্যুনাল, রাজশাহী: ফাইল ফটো

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারার মামলায় রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালত এক যুবককে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানার এ অর্থ পরিশোধ না করলে আরো তিনমাস বিনাশ্রম কারাভোগ করতে হবে তাকে।

দণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. সুমন ওরফে আবদুল মতিন ওরফে শুভ। নওগাঁর সদর উপজেলার চকপ্রসাদ মোল্লাপাড়া গ্রামে তার বাড়ি। বাবার নাম মোতালেব মোল্লা। তিনি পলাতক রয়েছেন। তার অনুপস্থিতিতে রোববার দুপুরে এ রায় ঘোষণা করেন রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান।

এ মামলার বাদীর নাম শহিদুল ইসলাম। নওগাঁর রাণীনগর উপজেলার পুজাইল গ্রামে তার বাড়ি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় ২০১৬ সালের ২৬ জুলাই তিনি রাণীনগর থানায় আসামি সুমনের বিরুদ্ধে মামলাটি দকরেছিলেন।

Advertisement

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মোসা. ইসমত আরা জানান, ২০১৬ সালের ৭ জুলাই আসামি শুভ নিজেকে উগ্র ও জঙ্গি দলের সদস্য পরিচয় দিয়ে বাদীর ভাতিজিকে একটি এসএমএস পাঠান। এতে সুমন তাদের পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেন। এ ছাড়া বাড়িতে অবৈধ অস্ত্র রেখে বিপদে ফেলারও হুমকি দেন তিনি।

এ নিয়ে শহিদুল ইসলাম থানায় মামলা করেন। পুলিশ তদন্ত করে সুমনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। এরপর নয়জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!