[ দেশজুড়ে ]
তৃতীয় শ্রেণির ছাত্রীকে ইভটিজিং, যুবকের কারাদণ্ড
দণ্ডপ্রাপ্ত যুবক
হবিগঞ্জের নবীগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে মো. মিয়াদ মিয়া নামে এক যুবককে আটক করে কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার দুপুরে এ দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন।
দণ্ডপ্রাপ্ত মিয়াদ মিয়া উপজেলার ঝিলকা গ্রামের গউস মিয়ার ছেলে।
ইউএনও শেখ মহি উদ্দিন জানান, মিয়াদ মিয়া নামে ওই যুবক স্থানীয় তৃতীয় শ্রেণির ৮ বছর বয়সী এক ছাত্রীকে ইভটিজিং করে। পরে বিষয়টি জানতে পেরে অভিযান পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে সে তার নিজের দোষ স্বীকার করে। পরে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭ (২) ধারা মতে দোষী সাব্যস্ত করে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয় তাকে। অভিযানকে সহায়তা করেন এসআই লুৎফুর রহমানসহ একদল পুলিশ।
.png)
ইউএনও আরো জানান, ইভটিজিং রোধে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!