মঙ্গলবার বিকেলে ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক শেখ মো. তোফায়েল হাসান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত শিকদার ফয়সাল হোসেন রনি, কুশঙ্গলের ফয়রা গ্রামের নুরুল ইসলাম (নুরু পুলিশ) সিকদারের ছেলে। রায় ঘোষণার সময় সে আদালতে উপস্থিত ছিল।
.png)
মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ২৭ জুলাই দুপুরে নলছিটির ফয়রা গ্রামের ৬ বছরের এক শিশু বাড়ির ছাদে পেয়ারা খেতে গেলে তাকে ধর্ষণ করে রনি সিকদার। শিশুটির চিৎকারে তার মা ছুটে এলে রনি সিকদার তার সামনে দিয়েই দৌড়ে পালিয়ে যায়। শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় পর দিন নলছিটি থানায় শিশুটির বাবা বাদী হয়ে ধর্ষণ মামলা করেন। নলছিটি থানার পুলিশ তদন্ত করে একই বছরের ২০ অক্টোবর আদালতে অভিযাগপত্র দাখিল করে। ২০১০ সালর ১১ জুলাই আদালতে মামলার অভিযাগ গঠন করা হয়। আদালত ছয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণা করেন।
ঘটনার সময় আসামি রনি সিকদার ১১ বছরের কিশোর হওয়ায়, শিশু আইন অনুযায়ী দণ্ড দেয়া হয়।