দণ্ডপ্রাপ্ত রাজিব শেখ ওরফে সোহেল মেহেরপুর শহরের শিশু বাগানপাড়া আজিজুর রহমানের ছেলে। এর আগে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মাদক বিরোধী অভিযানে রাজিবের বাড়ি থেকে তাকে আটক করে।
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক শরীয়তউল্লাহ নেতৃত্বে ইন্সপেক্টর আবদুল মান্নানসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে তার কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়।
.png)
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপমা রায় জানান, সোহেলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।