ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় যুবকের কারাদণ্ড 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৬, ১২ মার্চ ২০২০
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় যুবকের কারাদণ্ড 
মাদক মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় মো. কাজল নামে এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। 

বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শওকত আলী আসামির অনুপস্থিতিতে এ রায় দেন। 

আসামি কাজল শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউপির মো. সেরাজুল ইসলামের ছেলে। 

Advertisement

এপিপি আঞ্জুমান জানান, ২০১৪ সালের ১৪ ডিসেম্বর গোমস্তাপুর উপজেলার রহনপুরে চালবোঝাই একটি ট্রাকে অভিযান চালায় পুলিশ। এ সময় ১ হাজার ২১০ বোতল ফেনসিডিলসহ কাজলকে গ্রেফতার করা হয়।   

এ ঘটনায় এসআই মো. মোমেনুর রহমান বাদী হয়ে কাজলসহ ২-৩ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন। পরে তদন্তকারী কর্মকর্তা ২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি  কাজলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন।

সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারক কাজলকে এই সাজা দেন।   

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!