তিনি যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস অ্যাম্বাসির ওয়াইল্ডলাইফ ট্রাফিকিং অ্যাডভাইজর।
রোববার (৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল প্রাঙ্গণে শামুক খৈল পাখির কলোনি পরিদর্শন করেন তিনি। এ সময় তার সঙ্গে বাংলাদেশ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ড. নাসির উদ্দিনসহ রাজশাহী বন্যপ্রাণী ও সংরক্ষণ বিভাগের অন্যান্য কর্মকর্তাসহ বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
.png)
আরো পড়ুন >>> দুই গারো তরুণীকে দলবেঁধে ধর্ষণ: পাঁচ আসামি ২ দিনের রিমান্ডে
ড. নাসির বলেন, মূলত তিনি বাংলাদেশের এসেছেন এখানকার বন্যপ্রাণী সংরক্ষণ ও তাদের আবাসন দেখতে। রামেকে গাছ কাটার কারণে প্রায় শতাধিক পাখি মারা যাওয়ার ঘটনাটিও শুনেছিলেন। এরপর বাংলাদেশের বিভিন্ন সামাজিক সংগঠন ও পরিবেশবাদীদের সংস্থা পাখিদের রক্ষায় এগিয়ে আসে। একই সঙ্গে বাংলাদেশ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের তৎপরতায় এ নিয়ে একটি মামলাও হয়। ফলে রামেকে শামুক খৈল পাখির আবাস ও অভয়ারণ্য সুনিশ্চিত হয়। মূলত এসব কিছু প্রত্যক্ষ করতেই তিনি রাজশাহীতে এসেছেন।
আরো পড়ুন >>> রাসূলের (সা.) ১১ স্ত্রীর নাম ও পরিচয়
উল্লেখ্য, এর আগে ৪ সেপ্টেম্বর দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের একটি অর্জুন গাছ কেটে ফেলে হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় সেই গাছে থাকা শতাধিক শামুকখোল পাখির বাচ্চা মারা যায়। পরবর্তীতে পাখির নিরাপদ অভয়ারণ্যের দাবিতে বিভিন্ন সামাজিক ও পাখিপ্রেমী সংগঠনের পক্ষ থেকে মানববন্ধন ও বিভিন্ন আন্দোলন আন্দোলন করা হয়।