ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

রাজশাহীতে করোনায় প্রাণ গেল আরো ২ জনের

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৩, ১৯ জানুয়ারি ২০২২
রাজশাহীতে করোনায় প্রাণ গেল আরো ২ জনের
ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে বুধবার সকাল সাড়ে ৮টায় হাসপাতালের ২৯-৩০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন থেকে তাদের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে দুই রোগী মারা গেছেন। করোনায় মারা যাওয়া রোগী রাজশাহী জেলার বাসিন্দা। উপসর্গ নিয়ে মারা যাওয়া রোগীর বাড়ি নওগাঁয়। স্বাস্থ্যবিধি মেনে মৃতদের লাশ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

আরো পড়ুন: টেকনাফ থেকে সাড়ে ২২ কোটি টাকার আইস উদ্ধার

Advertisement

এদিকে ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে বুধবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৪৩ জন। একদিন আগেও এই সংখ্যা ছিল ৩০ জন। বর্তমানে রাজশাহীর ২৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ছয়জন, নওগাঁর চারজন, নাটোরের একজন, পাবনার তিনজন এবং কুষ্টিয়ার দুই রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ২৪ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১২ জন। করোনা ধরা পড়েনি ভর্তি সাতজনের।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!