ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহীতে ফেল থেকে জিপিএ-৫ পেল তিন শিক্ষার্থী

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ০৪:০৪, ২২ জানুয়ারি ২০২২
রাজশাহীতে ফেল থেকে জিপিএ-৫ পেল তিন শিক্ষার্থী
ফাইল ছবি

এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে রাজশাহী বোর্ডে ফেল থেকে পাস করেছেন ৬৫ জন শিক্ষার্থী। শুক্রবার এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ৯ জন। আগে ফেল করলেও খাতা পুনঃনিরীক্ষণে বোর্ডের তিনজন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। রাজশাহী শিক্ষা বোর্ডের উপ পরীক্ষা নিয়ন্ত্রক মঞ্জুর রহমান খান এসব তথ্য নিশ্চিত করেছেন। 

আরো পড়ুন: মাদারীপুরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৫০

Advertisement

জানা গেছে, করোনার কারণে দেড় বছর সরকারি ক্লাস না হওয়ায় ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নেয়া হয় তিনটি নৈর্বাচনিক বিষয়ে। রাজশাহী শিক্ষা বোর্ডের ৯ হাজার ৪৪৩টি বিষয় ভিত্তিক খাতা পুনঃনিরীক্ষার আবেদন জমা পড়ে। এ আবেদন করেছে ৮ হাজার ৩৮৭ জন শিক্ষার্থী।

প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর প্রকাশিত ফল অনুযায়ী, রাজশাহী বোর্ডে ৯৪ দশমিক ৭১ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। এবার জিপিএ-৫ পেয়েছিল ২৭ হাজার ৯০৯ জন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!