[ শিক্ষা ]
কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার ৯ হাজার ৩৬৪ জিপিএ-৫
ছবি: সংগৃহীত
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় এবার জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৩৬৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ৫ হাজার ৩৮৬ জন ছাত্রী এবং ৩ হাজার ৯৭৮ জন ছাত্র। ২০১৯ সালের পরীক্ষায় এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ২ হাজার ৩৭৫ জন। ২০১৮ সালে ৯৪৫ জন।
শনিবার (৩০ জানুয়ারি) কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. আসাদুজ্জামান জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করা হয়। এসব শিক্ষার্থীর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও এসএসসির ফলের গড় অনুযায়ী এইচএসসির ফল নির্ধারণ করা হয়েছে।
এবার কুমিল্লা বোর্ডের অধীনে ৬টি জেলার ৩৯৫টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই শতভাগ পাস করেছে। ২০১৯ সালে এ শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৭৭.৭৪। এর আগে ২০০৮ সালে শতকরা পাসের হার ছিল ৭৭.৩৩ শতাশ।
.png)
এবার কুমিল্লা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলো ১ লাখ ২ হাজার ৪৩৫ জন। এর মধ্যে ছাত্রী ৫৮ হাজার ১৭ জন এবং ছাত্র ৪৪ হাজার ৪১৭ জন। গত বছরের পরীক্ষায় কুমিল্লা বোর্ডে থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেন ৯৪ হাজার ৩৬০ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাশ করে ৭৩ হাজার ৩৫৮ জন।
ডেইলি-বাংলাদেশ/জেডএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!