বিষয়টি নিশ্চিত করেছেন তিন প্রকৌশল সমন্বিত ভর্তি কমিটির সদস্য সচিব ও চুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ মইনুল ইসলাম।
তিনি জানান, দেশে করোনা পরিস্থিতি এবং শিক্ষার্থীদের স্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় পরীক্ষার তারিখ পেছানো হয়েছে। তবে পরীক্ষার যোগ্য প্রার্থীদের তালিকা ২জুন প্রকাশিত হবে।
.png)
এবার সব আবেদনকারীই পরীক্ষা দিতে পারবে। তিনটি ভেন্যুতে (চুয়েট, কুয়েট, রুয়েট কেন্দ্র) সুশৃঙ্খলভাবে পরীক্ষা নেয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এরআগে ২৪ এপ্রিল (শনিবার) শুরু হওয়া আবেদনের সময়সীমা শেষ হয় ৮ মে (শনিবার)। গত ২০ এপ্রিল এই তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।