ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠাল চট্টগ্রাম

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৩, ৩১ জানুয়ারি ২০২২
কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠাল চট্টগ্রাম
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দল

মাঠ ও মাঠের বাইরে জমে উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বলা যায় অধিনায়কত্ব ইস্যুতে খুব কঠিন একটা সময় পার করেছে গতকাল। সব ছাপিয়ে আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হচ্ছে দলটি।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের লড়াই শুরু হবে দুপুর সাড়ে বারোটায়। এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রাম অধিনায়ক নাঈম ইসলাম।

চলতি আসরে এখন পর্যন্ত মাত্র দুটি মাচ খেলেছে কুমিল্লা। বাকি সব দলই খেলেছে ন্যুনতম চারটি করে ম্যাচ। তবুও টেবিলের দ্বিতীয় স্থানে আছে তারা। জিতেছে দুই ম্যাচের দুটিতেই। আজকের ম্যাচেও জয়ের ধারা বজায় রাখতে চাইবে দলটি।

Advertisement

আজ জয় পেকেই শীর্ষে উঠবে কুমিল্লা। অন্যদিকে হারলে শীর্ষ থেকে দুইয়ে নেমে আসবে চট্টগ্রাম। তবে মাঠের খেলায় সবার মন জয় করলেও মেহেদী হাসান মিরাজের সঙ্গে ক্যাপ্টেন্সি ইস্যুতে মাঠের বাইরে বাজে অবস্থায় পড়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

পাঁচ ম্যাচ খেলে তিনটিতে জয় পাওয়া চট্টগ্রাম হার দিয়ে আসর শুরু করেছিল। এরপর টানা দুই ম্যাচ জেতা, পুনরায় হার এবং সবশেষ ম্যাচ জিতেছে তারা। আজকের ম্যাচ জয় দলের গুমোট পরিবেশ অনেকটাই দূর করে দিতে পারে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!