টি-২০ তে এক ধাপ নেমে গেল বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেছে ভারত। এতেই টি-২০ র্যাংকিংয়ের শীর্ষে উঠে গেছে রোহিত শর্মার দল। তবে তে কপাল পুড়েছে বাংলাদেশের। এক ধাপ নিচে নেমে বাংলাদেশের অবস্থান দশম।
আজ আইসিসি সর্বশেষ র্যাংকিংয়ে প্রকাশ করেছে তাতে বাংলাদেশের অবস্থান দশম।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০ সিরিজে ৩-০ ব্যবধানে জিতে শীর্ষে উঠে গেছে ভারত। দুইয়ে নেমে গেছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজের শেষ টি-২০তে জিতে বাংলাদেশকে পেছনে ফেলে নয় নম্বরে উঠে গেছে শ্রীলঙ্কা। যদিও বাংলাদেশ ও শ্রীলঙ্কার রেটিং সমান (২৩১)। রেটিং সমান শীর্ষে থাকা ভারত আর দুইয়ে থাকা ইংল্যান্ডেরও (২৬৯)।
.png)
গত অক্টোবরে টি-২০ বিশ্বকাপের মূল পর্ব থেকেই এই সংস্করণে জয় যে বাংলাদেশের জন্য ‘সোনার হরিণ’ হয়ে দাঁড়িয়েছে। বিশ্বকাপের ‘সুপার টুয়েলভে’ পাঁচ ম্যাচে তো হেরেই বাড়ি ফিরেছে বাংলাদেশ, এরপর পাকিস্তানের বিপক্ষে নিজেদের মাটিতে টি-২০ সিরিজের তিন ম্যাচেও জুটেছে হার। সর্বশেষ জয় আল-আমেরাতে প্রথম রাউন্ডে ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে।
টি-২০তে যেখানে এক-দুই ম্যাচে হার-জিতই র্যাংকিং য়ে পার্থক্য গড়ে দেয়, সেখানে টানা আট ম্যাচে হারে বাংলাদেশ যে পেছাবে—এ আর আশ্চর্য কী! অথচ গত সেপ্টেম্বরে নিজেদের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের সময়ও বাংলাদেশ র্যাংকিং য়ের সাত নম্বরে উঠে গিয়েছিল।
সে সময় সিরিজের প্রথম ম্যাচে জেতার পর বাংলাদেশ র্যাংকিংয়ের সাতে ওঠে। তখন তো আলোচনা এমন ছিল যে, খর্বশক্তির নিউজিল্যান্ডকে বাংলাদেশ সিরিজে সব ম্যাচেই হারাতে পারলে র্যাংকিংয়ের পাঁচেও ওঠার সুযোগ থাকবে সাকিব-মোস্তাফিজদের। তা হয়নি, সিরিজে শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।
এ তো গেল বাংলাদেশের প্রসঙ্গ, টি-২০ র্যাংকিংয়ে শীর্ষেও অদলবদল হয়েছে। ওয়ানডের পর টি-২০তেও ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হারানোর পুরস্কার রোহিত শর্মার দল পেয়েছে র্যাংকিং শীর্ষে উঠে। ৩৯ ম্যাচে ভারতের পয়েন্ট ১০৪৮৪, সমান ম্যাচে ইংল্যান্ডের পয়েন্ট ১০ কম।
সেরা পাঁচে অন্য দলগুলো-পাকিস্তান (রেটিং ২৬৬), নিউজিল্যান্ড (২৫৫) ও দক্ষিণ আফ্রিকা (২৫৩)। শ্রীলঙ্কাকে ৪-১ ব্যবধানে সিরিজ হারানো অস্ট্রেলিয়া আছে ছয় নম্বরে (২৪৯), সাতে ওয়েস্ট ইন্ডিজ (২৩৫)। আট নম্বরে আফগানিস্তান (২৩২)।