আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো।পর্তুগাল জাতীয় দলের জার্সিতে ২৩ বছরের দীর্ঘ পথচলার ইতি টানার ঘোষণা দিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই মহাতারকা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত জানান ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড।
পর্তুগালের জার্সিতে ২৩৪টি ম্যাচ খেলে ১৪৬ গোল করেছেন রোনালদো। জাতীয় দলের হয়ে দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারের পর এবার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলার সিদ্ধান্ত নিলেন তিনি।
গত মাসে পর্তুগালের কোচ হোর্হে জেসুসের সঙ্গে মতবিরোধে জড়ান রোনালদো। নেশন্স লিগের একটি ম্যাচে তাকে মাঠে নামাতে অস্বীকৃতি জানান কোচ। এর পরপরই দলের ক্যাম্প ছেড়ে চলে যান এই ফরোয়ার্ড। সেই ঘটনার পর থেকেই জাতীয় দলে তার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। এবার বড় সিদ্ধান্তই নিয়ে ফেললেন ফুটবল ইতিহাসের অন্যতম বড় এই তারকা।