ঢাকা,  বৃহস্পতিবার   ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৭, ৫ নভেম্বর ২০২৬
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের চন্দনাইশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে বরুমতি ব্রিজ এলাকা থেকে মো. হাশেম (৩৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

৫ নভেম্বর, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার গাছবাড়ীয়া এলাকায় ব্রিজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হাশেম উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের বাদশারপাড়ার বানু মিয়ার ছেলে।

চন্দনাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে গাছবাড়ীয়া এলাকায় বরুমতি ব্রিজের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে হত্যার পর মরদেহটি সেখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!