[ দেশজুড়ে ]
চট্টগ্রামে অয়েল কারখানার আগুন নিয়ন্ত্রণে
ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রামে ভোজ্যতেলের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এতে হতাহতের ঘটনা ঘটেনি। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে পাহাড়তলী থানার সাগরিকা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন জেসমিন ভেজিটেবল অয়েল কারখানায় এ আগুন লাগে।
আরো পড়ুন: ডাকাতিয়া নদীতে দুই বাল্কহেডের সংঘর্ষ, ঘুমন্ত অবস্থায় ৫ জনের মৃত্যু
.png)
ফারুক হোসেন সিকদার বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ও বন্দর স্টেশনের ছয়টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। তারা কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।
এদিকে, অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিসকে সহজে পানি পাওয়ার সুবিধা দিতে চট্টগ্রাম মহানগরীতে ১৭৩টি ফায়ার হাইড্রেন্ট স্থাপনের কাজ করছে চট্টগ্রাম ওয়াসা। নগরে ওয়াসার পানি সরবরাহ পর্যাপ্ত হওয়ায় এবং জরুরি মুহূর্তের প্রয়োজন বিবেচনায় ওয়াসা এ উদ্যোগ নিয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!