[ দেশজুড়ে ]
নারায়ণগঞ্জে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট
মদনপুরের জাহিন গার্মেন্টসে আগুন লেগেছে। ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি পোশাক কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
শুক্রবারে বিকেল সাড়ে ৪টার দিকে ঐ উপজেলার মদনপুরে জাহিন গার্মেন্টস নামে ঐ পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, সোনারগাঁও, বন্দর ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
.png)
তিনি আরো জানান, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কীভাবে আগুনের সূত্রপাত, তা এখনও জানা যায়নি।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!