রোববার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেছেন প্রতিবেশীরা।
জানা যায়, মাসদাইর কবরস্থান এলাকার এ এস টাওয়ার নামে এক বাড়ির নিচতলায় ঘটে এ ঘটনা। এ সময় বিস্ফোরণের শব্দে আশেপাশের বাড়ির মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন। এতে আগুন ধরে গেলে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
.png)
আরো পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে ৩ জন নিহত
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, বন্ধ ঘরে কোনো কারণে গ্যাস লিকেজ হয়ে ছিল বলে ধারণা করা হচ্ছে। এ সময় মোস্তফা কামাল আগুন ধরাতে গেলে বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়। এতে উনি দগ্ধ হন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে, নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি পাওয়ারলুম কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুরো কারখানা পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। গত বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ঐ উপজেলার গোপালদী বাজারের বাদল সাহার কারখানায় এ ঘটনা ঘটে।
আড়াইহাজার ও মাধবদী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আড়াইহাজার ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. শাহজাহান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।