ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ককটেল বিস্ফোরণের পর পুলিশ-বহিরাগত ধাওয়া-পাল্টা ধাওয়া

ইউনিয়ন পরিষদ নির্বাচন
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৭, ২৬ ডিসেম্বর ২০২১
ককটেল বিস্ফোরণের পর পুলিশ-বহিরাগত ধাওয়া-পাল্টা ধাওয়া
ককটেল বিস্ফোরণের পর ভোটকেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৫নং জগন্নাথপুর ইউনিয়নে ভোটকেন্দ্রে বহিরাগতরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এতে একজন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।

রোববার সকালে ঐ ইউনিয়নের শালধর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ সময় অন্তত ১৫টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় বলে জানিয়েছেন প্রিজাইডিং অফিসার রাশেদুল হক খান।

তিনি জানান, সকাল সাড়ে ৯টার দিকে বহিরাগতরা ভোটকেন্দ্রে প্রবেশ করে। তারা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কেন্দ্র দখলের চেষ্টা করে। পুলিশ নিবৃত্ত করতে গেলে বহিরাগতদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

Advertisement

প্রিজাইডিং অফিসার জানান, এ ঘটনায় একজন আহত হয়েছেন। কেন্দ্রে আধা ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিল, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর ফের ভোটগ্রহণ শুরু হয়।

সাইফুল ইসলাম নামে এক ভোটার জানান, তার পায়ের কাছে ককটেল বিস্ফোরিত হয়। এতে তার হাত ও পায়ে কিছু অংশ পুড়ে যায়।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার জানান, খবর পেয়ে ভোটকেন্দ্রে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ককটেল বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত ছিল- জানার চেষ্টা চলছে। শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!