[ দেশজুড়ে ]
বল ভেবে ককটেল নিয়ে খেলছিল শিশুরা, বিস্ফোরণে আহত ২
ছবি: ডেইলি বাংলাদেশ
শরীয়তপুরের নড়িয়ায় কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে। রোববার দুপুরে উপজেলার জপসা ইউনিয়নের মাইজপাড়া আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে।
আহত অয়ন হাওলাদার ওই গ্রামের আফজাল হাওলাদারের ছেলে ও রনি হাওলাদার একই গ্রামের হানিফা হাওলাদারের ছেলে।
আরো পড়ুন: বগুড়ায় সড়কে ঝরল নারীসহ তিনজনের প্রাণ
.png)
অয়নের বাবা আফজাল হাওলাদার জানান, বাড়ির পাশের সড়কের লাউয়ের মাচার নিচ থেকে শিশু অয়ন ও রনি খেলার বল মনে করে ককটেলটি কুড়িয়ে পাশের মাঠে খেলতে যায়। তখন ককটেলটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে শিশুদের হাত-পাসহ বিভিন্ন স্থানে ক্ষত হয়। পরে গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।
নড়িয়া থানার ওসি অবনি সংকর কর বলেন, ককটেলের আলামত উদ্ধার করা হয়েছে। আমি ঘটনাস্থল থেকে হাসপাতালে আহত শিশুদের দেখতে যাই।
তিনি বলেন, গতরাতেও এলাকাবাসী দুটি বিকট শব্দ পায়। এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!