[ দেশজুড়ে ]
কুড়িয়ে পাওয়া ককটেলের বিস্ফোরণে শিশু আহত
ফাইল ছবি
শরীয়তপুর সদর উপজেলায় কুড়িয়ে পাওয়া ককটেলের বিস্ফোরণে মাহিম মল্লিক (৬) নামের এক শিশু আহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার আংগারিয়া ইউপির উত্তর ভাসানচর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত মাহিম মল্লিক উপজেলার আংগারিয়া ইউপির ৭ নম্বর ওয়ার্ডের ওই গ্রামের কুট্টি মল্লিকের ছেলে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
জানা যায়, বাড়ির পাশের ফসলি জমি থেকে শিশু মাহিম খেলার বল মনে করে ককটেলটি বাড়িতে নিয়ে আসে। ককটেলটিতে মোড়ানো টেপ খুলতে গেলে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে শিশুটির ডান হাতসহ বিভিন্ন স্থানে ক্ষত হয়। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী শিশুটিকে সদর হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে।
.png)
শরীয়তপুর সদরের পালং মডেল থানার (ওসি) মোহাম্মদ আক্তার হোসেন বলেন, ককটেলের আলামত উদ্ধার করা হয়েছে। শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত করা হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!