[ দেশজুড়ে ]
নোয়াখালীতে ককটেল তৈরির সরঞ্জামসহ গ্রেফতার ৪
ককটেল তৈরির সরঞ্জামসহ গ্রেফতারকৃত চারজন
নোয়াখালীর সেনবাগে ককটেল তৈরির সরঞ্জামসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে ঐ উপজেলার ৪নং কাদরা ইউনিয়নের উত্তর জয়নগর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ঐ গ্রামের বেচু মিয়ার ছেলে আবির হোসেন, একই ইউনিয়নের মহুয়া গ্রামের মো. জাফর উল্যার ছেলে রাকিবুল ইসলাম, মফিজ উল্যার ছেলে আহমেদ পারভেজ ও মো. শহীদ উল্যাহ।
রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন পাটোয়ারী।
.png)
তিনি জানান, রাতে ৪নং কাদরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাডু মিয়া ও সহিদ মিয়ার নতুন বাড়িতে গ্রেফতারি পরোয়ানা তামিল করার সময় মোবাইল টহল অভিযান চলছিল। রাত ১টা ৩০ মিনিটের দিকে ককটেল তৈরির সরঞ্জামসহ ঐ চারজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
ওসি আরো জানান, গ্রেফতারকৃত চারজনকে বিস্ফোরক আইনের মামলায় বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!