ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

জাতীয় প্রেসক্লাব চত্বরে শরীরে আগুন লাগিয়ে যুবকের আত্মহত‌্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০৪, ২৭ জানুয়ারি ২০২২
জাতীয় প্রেসক্লাব চত্বরে শরীরে আগুন লাগিয়ে যুবকের আত্মহত‌্যার চেষ্টা
ছবি: ডেইলি বাংলাদেশ

পারিবারিক অশান্তি ও দুশ্চিন্তার কারণে শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন মামুন না‌মের এক যুবক।

বৃহস্পতিবার দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাব চত্বরে এ ঘটনা ঘটে। এ সময় উপস্থিত জনগণ ও পুলিশ সদস্যদের তৎপরতায় যুবককে উদ্ধার করা হয়।

আত্মহত্যা চেষ্টাকারী যুবক মামুন (২৮) গাজীপুর জেলার কাপাসিয়া থানার বাড়ি শাবো গ্রামের ইউসুফ আলীর ছেলে।

Advertisement

মামুন বলেন, আমার কেউ নেই।  স্ত্রী টাকা পয়সা নি‌য়ে অন‌্য ছে‌লের সঙ্গে পা‌লি‌য়ে গে‌ছে। আর ঘণ্টাখানেক পরই আমি আত্মহত্যা করবো।

এ‌ বিষ‌য়ে শাহবাগ থানার প্রেট্রোল ইনেপেক্টর (পিআই) শেখ আবুল বাসার বলেন, দ্বিতীয় বি‌য়ে করার কার‌ণে তার প্রথম স্ত্রী বাবার বাড়ি চলে গেছে। আর তার দ্বিতীয় স্ত্রী টাকা-পয়সা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ করছে সে। এজন্য মামুন নামের যুবক শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। এরই মধ্যে  আত্মহত্যার চেষ্টাকারী মামুনকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

এদিকে, মামু‌নের দ্বিতীয় স্ত্রী উর্মি ব‌লেন, মামুন আমা‌র হাত দুবার ভেঙে দি‌য়ে‌ছে। আমা‌কে মারতে সে চাপাতি নি‌য়ে রাস্তায় দা‌ঁড়ি‌য়ে থা‌কে। তার ভ‌য়ে আমি অন‌্য জায়গায় চাকরি নিতে বাধ্য হয়েছি।

তি‌নি আরো ব‌লেন, মামুন যেসব অভিযোগ ক‌রে‌ছে সব মিথ‌্যা। আপনারা তার বা‌ড়ি‌তে গিয়ে দেখেন কিছুই নেই। তার বাড়িতে কিছু থাকলে তো কেউ নিয়ে পালাবে! আমি চাকরি ক‌রে তাকে খাওয়াতাম। সে আমার টাকা নি‌য়ে নেশা কর‌তো। এখন নেশার টাকা দেই না ব‌লে সে আমা‌কে মারতে ঘুরে বেড়াচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!