[ রাজধানী ]
হাতিরঝিলে ব্রিজের ওপর চলন্ত প্রাইভেটকারে আগুন
ছবি: সংগৃহীত
রাজধানীর হাতিরঝিলে ব্রিজের ওপর একটি চলন্ত প্রাইভেটকারে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট সেই আগুন নিয়ন্ত্রণে এনেছে।
সোমবার রাত ৯টা ৩৫ মিনিটে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার দেওয়ান আজাদ। তিনি জানান, ৯টা ৫৩ মিনিটের দিকে প্রাইভেটকারটির ইঞ্জিনে আগুন লাগে। দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সেই আগুন নিয়ন্ত্রণে এনেছে।
ডিউটি অফিসার আরো বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর এখনো পাইনি।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
গাড়িতে আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!