রোববার সন্ধ্যায় কারওয়ান বাজার মোড়ে সোনারগাঁও হোটেলের সামনে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. বাবুল মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
.png)
তিনি বলেন, যান্ত্রিক ত্রুটি থেকে প্রাইভেটকারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নির্বাপন করা সম্ভব হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই মিজানুর রহমান জানান, ঢাকা মেট্রো গ-২৬৮০১৭ নম্বরের একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনায় থানায় জিডি করেছেন গাড়ির মালিক রুমানা শারমিন। তিনি নিজেই গাড়ি ড্রাইভ করছিলেন। রুমানা শারমিন পুলিশকে জানিয়েছেন গাড়িটিতে আগে থেকেই যান্ত্রিক ত্রুটি ছিল।