চট্টগ্রাম নগরীর বন্দরে একটি চলন্ত প্রাইভেটকারে আগুন লাগার ঘটনা ঘটেছে। আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার সন্ধ্যায় কাস্টমস ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।
.png)
বিষয়টি নিশ্চিত করে বন্দর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রুবেল আলম বলেন, খবর পেয়ে আমাদের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে। তারা প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গাড়ির ব্যাটারির ক্যাবল থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন দেখে যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে আনুমানিক এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।