[ দেশজুড়ে ]
চট্টগ্রামে অয়েল কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার সাগরিকা এলাকায় একটি তেলের কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জেসমিন ভেজিটেবল অয়েল কারখানায় এ আগুন লাগে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।
আরো পড়ুন: স্পিডব্রেকারে ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
.png)
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার জানান, আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ও বন্দর স্টেশনের ছয়টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এতে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে, অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিসকে সহজে পানি পাওয়ার সুবিধা দিতে চট্টগ্রাম মহানগরীতে ১৭৩টি ফায়ার হাইড্রেন্ট স্থাপনের কাজ করছে চট্টগ্রাম ওয়াসা। নগরে ওয়াসার পানি সরবরাহ পর্যাপ্ত হওয়ায় এবং জরুরি মুহূর্তের প্রয়োজন বিবেচনায় ওয়াসা এ উদ্যোগ নিয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!